মাগুরা উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন আবু নাসির বাবলু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মার্চ, ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

আসন্ন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ মাগুরা সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকায় চূড়ান্ত হয়েছেন।শ্রীপুর উপজেলার নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।

শনিবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভা শেষে রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত মাগুরাজেলার ৪ টি উপজেলাসহ মোট ১২৭টি উপজেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

আবু নাসির বাবলু বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।আমি সকলের আশির্বাদ ও সহযোগীতা কামনা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ