মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি “দরিদ্র সাহায্য তহবিল” প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ ৩১ জুলাই শুক্রবার বিকালে ফুলবাড়ি চৌরাস্তা মোড় প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে বিভিন্ন উপজেলার ৭০ জন অসহায়, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দরিদ্র সাহায্য তহবিলের সভাপতি মিয়া আবু বাকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দরিদ্র অসহায় তহবিলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ-সভাপতি পলাশ মিয়া, ক্যাশিয়ার আশরাফুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক আনিচুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক এ বি এম জিয়াউল হায়দার, মোঃ বদিউজ্জামান, মাসুদুর রহমান, পরিচালক আসাদুজ্জামান, মোঃ আব্দুল হালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় দরিদ্র সহায়তা তহবিলের সভাপতি মিয়া আবু বাকার বলেন, আমরা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে বিভিন্ন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমরা আরো অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ।
You must be logged in to post a comment.