মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শহরের দোয়ার পাড় এলাকা থেকে আজ ১২ নভেম্বর সকালে ৫৫০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।আটকৃতরা হলেন মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামের আক্কাস শেখের ছেলে মাহমুদ হাসান (৩৫) এবং মাগুরা শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের প্রবাসী নবুয়ত শেখের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।
মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ জনাব সিরাজুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ দোয়ার পাড় এলাকায় মাহমুদ হাসানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাহমুদ হাসান ও কথিত ভাবি পরিচয় প্রদানকারী রোকেয়া বেগমের কাছ থেকে ৫৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।তাদের ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এছাড়া তারা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে তিনি অভিযোগ করেন।