মহসিন মোল্যা, মাগুরা।।
“উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ”
স্লোগানকে সামনে রেখে মাগুরায় আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা পালিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় মাগুরা নোমানি ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়।মেলায় ১১০ টি স্টলের স্হান পাই।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জনাব বিরেন শিকদার এমপি,মাগুরা জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া শ্রীপুর উপজেলায় দিনটি পালন উপলক্ষ্যে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান,শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান সহ আরো অনেকে।
এছাড়া দিনটি উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলার মহম্মদপুর ও শালিখা উপজেলায় পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করা হয়।