মাগুরায় ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ মার্চ, ২০২০, ৭:৪৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলা শহরে নিজের শিশু কন্যাকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড এক মা। নিহত ওই শিশুর নাম মাহী (৩)। রবিবার দুপুরের মাগুরা শহরের হাজী সাহেব রোডের একটি বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের হাজী রোডের একটি বাসায় এক শিশু কন্যার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আরো জানায়, শিশুটির মা নিজেই সন্তানকে গলাটিপে হত্যা করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত শিশুর মা সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার বিস্তারিত তথ্য পাওয়া যাবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ