মাগুরায় ১২২ ফেনন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ মার্চ, ২০১৯, ৯:০৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার ঢাকা রোড এলাকা থেকে ১২২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান,আজ সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া থেকে ফরিদপুর গামী এক মোটরসাইকেল আরোহীকে মাগুরার ঢাকা রোড এলাকা থেকে আটক করে থানায় আনা হয়।

আটককৃত ব্যক্তির মোটরসাইকেল তল্লাসি করে ট্যাঙ্কির ভিতর থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।সে যশোরের বাগাছড়ার মিজানুর রহমানের ছেলে হাফিজুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ