মাগুরায় ১০ প্রার্থী মনোনয়ন বৈধ এবং ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৬ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরায় ২ টি সংসদীয় আসনের মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নের পত্রের মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ এবং ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেছেন মাগুরা জেলা রিটারর্নিং কর্মকর্তা।আজ ২ ডিসেম্বর রবিবার মাগুরা জেলা রিটারর্নিং কর্মকর্তা জনাব আলি আকবর এই ঘোষনা দেন।

মাগুরা-১ সংসদীয় আসন থেকে অবৈধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জনাব জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি,গণফোরাম প্রার্থী জনাব ডাক্তার মিজানুর রহমান এবং কংগ্রেস প্রার্থী জনাব কাজী রেজাউল ইসলামের মনোনয়ন পত্র।

এই আসন থেকে আওয়ামীলীগ থেকে জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর,বিএনপি থেকে জনাব মনোয়ার হোসেন খাঁন,জাতীয় পার্টি থেকে এ্যাড. জনাব হাসান সিরাজ সুজা,জেএসডি থেকে জনাব এমএ আওয়াল,এনএনপি থেকে জনাব কাজী তৌহিদুল ইসলাম,এনপিপি থেকে জনাব মুস্তাসিম বিল্লাহ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে জনাব নাজিরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।

অন্যদিকে মাগুরা-২ আসন থেকে অবৈধ হয়েছেন বিএনপির জনাব মেহেদি আল মাসুদের মনোনয়ন পত্রটি।

এই আসন থেকে বৈধতা পেয়েছেন আওয়ীলীগ থেকে জনাব এ্যাড. বিরেন শিকদার,বিএপি থেকে জনাব এ্যাড. নিতাই রায় চৌধুরী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে জনাব মুফতি মোস্তফা কামাল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ