সড়ক দূর্ঘটনায় নিহত সবুজ শেখ।
মহসিন মোল্যা, মাগুরা।।
আজ ২৫ আগস্ট শনিবার মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের লাউতড়া নামক স্হানে সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছে।নিহত যুবক সবুজ শেখ (২০) মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সেকেন শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাগুরা-ঝিনাইদহ সড়কের লাউতড়া নামক স্হানে সবুজ শেখকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।
পরে স্হানীয়রা লাশটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।
You must be logged in to post a comment.