মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার ইছাখাঁদা বাজার এলাকায় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
নিহত ব্যাক্তিরা হলেন,মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের কৃঞ্চপদ বিশ্বাস (৩৫) এবং নিহত কৃঞ্চপদ বিশ্বাসের ৪ বছরের শিশু সন্তান সাম্য বিশ্বাস।এবং আহত হয়েছেন নিহত কৃঞ্চপদ বিশ্বাসের স্ত্রী নীলিমা বিশ্বাস (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান,কৃঞ্চপদ বিশ্বাস স-পরিবারে মোটরসাইকেল যোগে আলমখালি বাজার এলাকা থেকে লক্ষীকান্দর নিজ বাড়িতে ফিরছিলেন।মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা বাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে মারাত্বক আহত হয়।পরে এলাকাবাসি তাদের উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে পিতা ও পুত্রের মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন,আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসার পর পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।কিন্তু আহত মহিলা নীলিমা বিশ্বাস এখন আশঙ্কামুক্ত।
মাগুরা সদর থানা পরিদর্শক (তদন্ত) জনাব সাইফুল ইসলাম জানান,ঘাতক মাইক্রোবাসটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।তবে মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.