মাগুরায় স্তব্ধ হচ্ছে না বজ্রপাতে মৃত্যুর মিছিল!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৪০ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরায় আজ ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে।এছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছে অন্তত ৩ নারী।

আজ সন্ধ্যায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে ডেফুলিয়া গ্রামের নজরুল ইসলাম (৫৫) নামে ১ কৃষকের মৃত্যু হয়।নিহত নজরুল ইসলাম ডেফুলিয়া গ্রামের সাকেন বিশ্বাসের পুত্র।এছাড়া বিভিন্ন এলাকায় বজ্রপাতে আহত হয়েছে অন্তত ৩ নারী।আহতদের আশঙ্কাজনক অবস্হায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীরা হলেন,মাগুরা সদর উপজেলার মঘী গ্রামের নার্গিস বেগম (৩৬),পাটকেলবাড়িয়া গ্রামের আমেনা খাতুন (১৮) এবং গোয়ালখালী গ্রামের তৃপ্তি বিশ্বাস (৩৭)।

এলাকাবাসি এবং হাসপাতাল সূত্রে জানা যায়,সন্ধ্যায় ডেফুলিয়া গ্রামের কৃষক  নজরুল ইসলাম জমিতে কৃষি কাজ করছিল।হঠাৎ বজ্রপাতে মারাত্বক আহত হলে আশঙ্কাজনক অবস্হায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন নিহত ব্যক্তির লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ