স্টাফ রিপোর্টার।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে সাংবাদিকের বৃদ্ধ বাবা সহ ৫ আওয়ামীলীগ নেতাকর্মির নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলার প্রতিবাদ এখন ভাইরাল ফেসবুক মিডিয়া।
পারিবারিক বিষয়ের ঘটনায় মামলা হয়েছে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সভাপতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শ্রীপুর উপজেলা সভাপতি ও বিশিষ্ঠ সাংবাদিক মোঃ মহসিন মোল্যার ৬০ বছরের বৃদ্ধ বাবা শিহাব মোল্যা (৪০) সহ শাহিন মিয়া (২৬),আয়াত বিশ্বাস (৩০),জামাল বিশ্বাস (২৮),মতিয়ার বিশ্বাস (৩২) এবং মোতাহের হোসেন (৩৩) নামে ৫ আওয়ামীলীগ নেতাকর্মির নামে।
পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়িকে মারধর করে মামলার বাদি ওয়াসিম মিয়ার স্ত্রী বেদেনা বেগম (৩০) পরে মামলার আসামী শাহিন মিয়ার স্ত্রী প্রতিবাদ করে।মারামারির এক পর্যায়ে ছোট ভাই শাহিনের স্ত্রী তাকে আঘাত করলে মাথায় লাগে।পরে বেদেনা বেগম (৩০) কে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে মামলার আসামিরা বলেন,ওয়াসিম ও শাহিনের বউয়ের মধ্যে ঝগড়া ও মারামারির কথা শুনে প্রতিবেশীরা দেখতে যায়।আমাদের যাদের নামে মামলা করা হয়েছে আমরা ঘটনার সময় কেউ সেখানে ছিলাম না।পারিবারিক বিষয়কে তারা রাজনৈতিক বিষয়ে নিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে।
তারা আরো বলেন,সামাজিক দলা-দলিতে ওয়াসিম মিয়া বিএনপি নেতা নজির মিয়া এবং শাহিন মিয়া আওয়ামীলীগ নেতা গোলাম রসুল মাষ্টারের দল করেন।এই ঘটনার পর বিএনপির লোকজন আয়ুব বিশ্বাসের উপর আক্রমন করে।কিন্তু আমরা গ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ না করে শ্রীপুর থানা ওসি মহোদয়ের স্বরণাপন্ন হয়।পরে তিনি গ্রামের মাতব্বরদের থানায় ডেকে মিমাংসা করে দেন।এবং তিনি পারিবারিক এই ঘটনায় সামাজিক দলগতভাবে কোন মামলা হবে না বলে জানান।কিন্তু পরক্ষনে এই মামলা দেখে আমরা হতবাক হয়েছি।আমরা প্রশাসনের এ বিষয়ে দৃষ্টি আকর্ষন ও সুবিচার কামনা করছি।
বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মহসিন মোল্যা বলেন,আমার ৬০ বছরের বাবা এবং আমাদের আওয়ামীলীগ নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আমি জোর দাবি জানাচ্ছি।আওয়ামীলীগ করেও আমরা এবং আমাদের নেতা কর্মিরা দিনের পর দিন বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার।এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার সাক্ষী ছাচ্ছু সাংবাদিকের নিকট প্রশ্ন রেখে বলেন,আমি এ বিষয়ে কোন কিছুই জানিনা আমাকে কেন সাক্ষী করা হয়েছে?
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান জানান,এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.