মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর উপজেলার দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক রাসেল পারভেজের মৌশা গ্রামের বাড়ি থেকে শনিবার দিবাগত রাত দুইটার পর নলকুপ থেকে পানি তোলার ২ টি মোটর চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ সাংবাদিক রাসেল পারভেজ জানান, শনিবার দিবাগত রাত দুইটার পর ঘুমিয়ে পড়লে বাড়ির ছাদের ট্যাংকিতে পানি তোলা ও জমিতে সব্জি চাষের জন্য ব্যবহৃত মোটর দুইটি চুরি করে নিয়ে যায়।
সকালে মোটর চুরির বিষয়টি দেখতে পেয়ে থানায় ফোন করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, চুরির বিষয়ে অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। চুরি হওয়া মোটর দুইটি উদ্ধারের জন্য আমরা তৎপর রয়েছি।
You must be logged in to post a comment.