মাগুরায় সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষ আহত  ২৫ 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ মে, ২০১৯, ১:৫৭ অপরাহ্ন

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) সংকোচখালী গ্রামে বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে  ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাতপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সাইদুর রহমান  অন্য দৃষ্টিকে জানান, সংকোচখালীসহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান খোকন ও পান্নু বিশ্বাসের নেতৃত্বে অধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত। তুচ্ছ ঘটনা নিয়ে বিভক্ত দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর ধারাবাহিকতায় বিকেলে মাতব্বর তৈয়বুর রহমান খোনের ছেলে আকাশের সঙ্গে অপর পক্ষ পান্নু গ্রুপের হেলালের ছেলে মামুনের কথা কাটাকাটি ও হাতাহাটি হয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে উভয়পক্ষ ঢাল সড়কি, লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত  ডা. মমতাজ মজিদ অন্য দৃষ্টিকে বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ