মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় করোনা ভাইরাস সংক্রমনে সংক্ষিপ্ত পরিসরে নিরাপদ দূরত্ব বজায় রেখে আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।সকালে দিবসটি উপলক্ষে শহরের নোমানী ময়দানে স্বাধীনতা স্মৃতিসৌধে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।