মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা বগিয়া ইউনিয়নের আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনার সময় বাগবাড়িয়া গ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী স্হানীয় বিএনপি নেতা জনাব নাসির শিকদার,জনাব করিম বিশ্বাস এবং জনাব শরিফুল মোল্যার নেতৃত্বে আওয়ামীলীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বগিয়া ইউপি চেয়ারম্যান জনাব রনৌক ইসলাম,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মদ আহাদ,মাগুরা জেলা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জনাব শেখ রেজাউল ইসলাম,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু সহ স্হানীয় নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি থেকে আওয়ামীলীগের যোগদানকারী নেতৃবৃন্দ বলেন,আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি।কিন্তু আমরা দলের কাছে অবহেলিত।দলের নেতৃদানকারী কোন নেতারা আমাদের খোঁজ-খবর রাখেনা।
আওয়ামীলীগ দলের নীতি ও আদর্শ আমাদের অনুপ্রানিত করেছে।তাই আমরা আওয়ামীলীগ দলের সাথে সম্পৃক্ত হতে চাই।এবং আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করতে চাই আমরাও আওয়ামীলীগ।
You must be logged in to post a comment.