মাগুরায় যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৯:২৮ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আজ ১১ নভেম্বর রবিবার মাগুরা জেলা  আওয়ামীলীগের স্হায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব তানজেল হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব রুস্তম আলী,সাবেক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব সৈয়দ শরিফুল ইসলাম,মাগুরা জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক জনাব মকবুল হোসেন মাকুল,মাগুরা জেলা কৃষকলীগ সভাপতি জনাব মিরুল ইসলাম,মাগুরা জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক জনাব শেখ সালাউদ্দীন।

মাগুরা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জনাব শেখ রেজাউল ইসলাম,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব ও ৭ নং পৌর কাউন্সিলর জনাব সাকিব হাসান তুহিন,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব খাঁন আশরাফ আলী সহ বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালন করেন মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মদ আহাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলা যুবলীগের মাঠে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ