মাগুরায় যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মহসিন মোল্যা,মাগুরা
বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১০:০৩ অপরাহ্ন

মাগুরায় যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় আজ ৫ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মীর রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা আওয়ামী যুবলীগের সদস্য মীর লিটন, বাকি বিল্লাহ সান্টু, রিয়াজুল ইসলাম রিয়ন, ফরিদ সহ জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, শেখ কামালেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্নার মাগফিরাত কামনা করছি। যদিও করোনার কারনে এবং আগষ্টকে স্বরণ করে আমরা কেক না কেঁটে তাঁর জন্য দোয়া করা হয়েছে। এই মহামারিতে তাঁর জন্মদিনে আমরা বদ্ধপরিকর। যে কোন দূর্যোগে আমরা মাগুরা জেলা যুবলীগ এবং হটলাইন টিম যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ