মহসিন মোল্যা, মাগুরা।।
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মেধা ও উদ্বোধনী শক্তির বিকাশে সহায়ক ‘স্কিলস কম্পিটিশন’-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এমসিইটি) প্রাঙ্গণে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম, টিএসসি মাগুরার অধ্যক্ষ মো: আইয়ুব আলী ও এমসিইটি কলেজের উপাধ্যক্ষ কে এম মাহাবুর রহমান।
প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৬টি উদ্ভাবন-প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। প্রধান অতিথিসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.