মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মা দিবস পালিত হয়েছে।
বুধবার (৯ জানুয়ারী) দিবসটি পালিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগদল ইউপি চেয়ারম্যান জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব রুস্তম আলী,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আব্দুস সালাম,মাগুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সুফিয়ান,জেলা শিক্ষা অফিসার জনাব রনজিৎ কুমার মজুমদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মালা রানী বিশ্বাস,উপজেলা শিক্ষা অফিসার জনাব আশরাফুল আলম প্রমূখ।
এ সময় বক্তারা মা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
You must be logged in to post a comment.