মাগুরায় মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ৪:৫১ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা

মাগুরায় আজ ২৬ জুন মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসনের কার্যলয় থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক আকতারুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান,মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম,মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্মকর্তা জনাব নাহিদ ইকবাল সহ আরো অনেকেই। দিবসটি উপলক্ষ্যে মাগুরা জেলার শালিখা,মহম্মদপুর এবং শ্রীপুর উপজেলায় পৃথক কর্মসূচী গ্রহন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ