মহসিন মোল্যা, মাগুরা।।
আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস।১৯৭১ সালের এই দিনে মাগুরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তি লাভ করে।
দিনটি উদযাপন উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।সকালে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তপক অর্পন,জাতীয় পতাকা উত্তোলন,সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
এ সময় উপস্হিত মাগুরা জেলা প্রশাসক জনাব আলী আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব নবুয়ত আলী মোল্যা,মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী জনাব আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের নৌকার মনোনিত প্রার্থী জনাব ড. বিরেন শিকদার,সাবেক সংরক্ষিত মহিলা এমপি জনাব কামরুল লায়লা জলি,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু জেলা ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছসেবকলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
You must be logged in to post a comment.