আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রভাত ফেরী ও ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফুর রহমান ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থীরা প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন ও ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ।
অন্যদৃষ্টি /এলিস হক