মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরায় মদ্যপানে ২ যুবকের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন,মাগুরা শহরের সাহা পাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে অনিক চক্রবর্তী (৩৫) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পরিমল অধিকারীর ছেলে পলাশ অধিকারী (৩৫)।
এলাকাবাসি জানান,মাগুরা সাহা পাড়া এলাকার মাইক্রো চালক দুলাভাই রিপনের বাড়িতে কাত্যায়নী পূঁজা দেখার জন্য অনিক চক্রবর্তী বেড়াতে আসেন।সোমবার রাতে তারা মদ পান করে অসুস্হ হয়ে পড়লে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করলে ১৯ নভেম্বর সোমবার রাতে পলাশ অধিকারী এবং ২০ নভেম্বর সকালে মঙ্গলবার সকালে অনিক চক্রবর্তীর মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক জনাব ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস জানান,অতিরিক্ত মদ্যপানের জন্য তাদের মৃত্যু হয়েছে।নিহতদের অাত্নীয়রা কোন ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে গিয়েছে।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সিরাজুল ইসলাম বলেন,অতিরিক্ত মদ্যপানে অনিক এবং পলাশের মৃত্যু হয়েছে।এই বিষয়ে তদন্ত চলছে।