মাগুরায় ভারি রোলারের চাপায় ১ শ্রমিক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৩:১৪ অপরাহ্ন
মৃত ব্যক্তির পরিবারকে খবর দেয়া হয়েছে এবং মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের চলমান ৪ লেন রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত ইনতাজ আলী (৫০) নামে কর্মরত অবস্থায় এক শ্রমিক রোলার গাড়িতে চাপা পড়ে নিহত হয়েছেন।

গত মঙ্গলবার ৮ ডিসেম্ব ’১৯ বিকাল ৫টায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি ইনতাজ আলী রাজশাহী জেলার পবা এলাকার মৃত সাদেক আলীর পুত্র।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব উবায়দুল্লাহ বলেন, মঙ্গলবার বিকাল ৫টায় সময় পারনান্দুয়ালী মাগুরা ফিলিং পাম্পের সামনে অন্যান্য শ্রমিকের সাথেই ৪ লেন রাস্তার কাজ করছিলেন ইনতাজ আলী। তিনি রোলার মেশিনে সহকারীর কাজ করতেন।

কর্মরত অবস্থায় হঠাৎ রোলারের সামনে পড়ে যান তিনি। রোলার গাড়ির একটি  চাকা তার শরীরের উপরে দিয়ে উঠে গেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ব্যক্তির পরিবারকে খবর দেয়া হয়েছে এবং মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরিক্ষিত পাল বলেন, সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে মুর্মূর্ষ রোগীর প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার জন্য পরামর্শ দেয়া হয়। কিন্তু এর কিছু সময় পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহের সাথে হাসপাতালে আসা সহকর্মীরা বলেন, মাগুরা শহর সংলগ্ন মহাসড়কের চলমান দীর্ঘ ৮ কিলোমিটার লম্বা ৪ লেন বিশিষ্ট রাস্তার কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স এএস কনস্ট্রাকশনের অধীনে তারা ৫০ জনের বেশি শ্রমিক এ নির্মাণ কাজে প্রায় ১ বছর হলো এখানে কর্মরত রয়েছেন। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ