মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল শারদীয় দূর্গোৎসব

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ৭:২৫ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরায়  ১৯ অক্টোবর শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪ দিনের শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে।সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল সনাতন হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাৎসব।

এই বছর মাগুরা জেলায় ৬৪৮ টি পূজা মন্দিরের মাগুরা ২২৫ টি,শালিখা ১৬২ টি মহম্মদপুর ১২৩ টি এবং শ্রীপুর ১৩৮ টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দূর্গোৎসব।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন জনাব বাসুদেব কুন্ডু বলেন,অত্যন্ত শান্তিপূর্নভাবে দূর্গা পূঁজার শেষ হয়েছে।মা দূর্গা কৈলাশে পাড়ি জমিয়েছে।দূর্গোৎসবের মধ্য দিয়ে সকল অপশক্তির বিনাশ হোক।এবং সবার জীবনে বয়ে আনুক মঙ্গল,সুখ,শান্তি ও সমৃদ্ধি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ