মাগুরায় বিচারপতির বাড়িতে ডাকাতি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ১০:০৯ অপরাহ্ন
মাগুরায় বিচারপতির বাড়িতে ডাকাতির পর...

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরা সদরের বেলনগর গ্রামে হাইকোর্টের বিচারপতি খায়রুল আলমের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত (২৭ জুন) ভোর রাতে ডাকাতরা বিচারপতির মা, ভাই ও পরিবারের সদস্যদের জিম্মি করে ২৩ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত তাদের বাড়ির পেছন দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে।

এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ