মাগুরায় বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৮ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।

মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী পথসভা গত ১৬ ডিসেম্বর রবিবার বিকালে মহম্মদপুরের বিনোদপুর বাজারে অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথসভায় মহম্মদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. ফিরোজ শিকদারের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় উপস্হিত ছিলেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব শিকদার মিজানুর রহমান,বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব সাজেদুর রহমান সহ স্হানীয় নেতৃবৃন্দ।

মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.বীরেন শিকদার বলেন,নৌকার জোয়ার দেখে আজ বিরোধী দল বিএনপি ভীত।তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী নয় ।তাই আজ বিএনপি থেকে শত শত নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করছেন।জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন ।তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ