মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরায় আবার ও বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।ঘটনটি ঘটেছে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের আলদানি-বেনিপুর গ্রামে।আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন,কাশিনাথ গ্রামের আকরাম হোসেন (৩০),আঠারখাদা গ্রামের মন্নু (২৭),হামিদ (৩০) এবং রহমত (৪৫)।
এলাকাবাসি জানান,আজ দুপুরে মাঠে কর্মরত অবস্হায় বজ্রপাত হলে ঘটনাস্হলেই তাদের ৪ জনের মৃত্যু হয়।পরে মাগুরা ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করেন।
মাগুরা জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
You must be logged in to post a comment.