মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ৭:১০ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে রবিবার সকাল ৮ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী রেব হয়।র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

র‌্যালী শেষে নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার,মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলি আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার খাঁন মোহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার অন্যান্য উপজেলাতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ