মাগুরায় পেঁপের বাম্পার ফলন হলেও দাম কম

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ২:০২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরায় সবজি জাতীয় চাষের মধ্যে পেঁপে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে।আবহাওয়া এবং জলবায়ু পেঁপে চাষের উপযোগি এবং লভ্যাংশ ভাল হওয়ায় দিনে দিনে প্রন্তিক চাষীরা পেঁপে চাষের দিকে ঝুঁকে পড়ছে।

প্রতি বছর মাগুরার পেঁপে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়।কিন্তু এ বছর পেঁপের উৎপাদন ভাল হলেও দাম কম হওয়ায় চাষীদের লাভের আশা থেকে বঞ্চিত হচ্ছে।

মাগুরা শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের কৃষকদের দাবি পেঁপে চাষে তাদের প্রচুর অর্থ খরচ করতে হয়।চাষের প্রথম থেকেই জমি চাষ থেকে শুরু করে বীজ রোপন,আগাছা দমন,সার,কিটনাশকে আমাদের প্রচুর টাকা গুনতে হয়।এমন কি প্রাকৃতিক দূর্যোগের ফলে অনেক ক্ষয়-ক্ষতি হয়।কিন্তু আমরা চাষীরা সে অনুপাতে পেঁপে বিক্রয় করতে পারি না।

পেঁপে চাষী নজরুল ইসলাম বলেন,অনেক পরিশ্রম করে আমরা সাধারন কৃষকেরা লাভের আশায় পেঁপের চাষ করে এখন আমাদের লোকসানের হিসাব করতে হচ্ছে।মণ প্রতি পেঁপের দাম হচ্ছে ১২০-১৪০ টাকা দরে।এই অবস্হায় আমরা টিকে থাকব কি করে?

পেঁপের দাম কম হওয়ায় কারন জানতে চাইলে পেঁপে ব্যবসায়ী রুবেল মোল্যা বলেন,ঢাকা এবং আশ-পাশের বাজারগুলোতে পেঁপের দাম কম হওয়ায় আমাদের কম দামে পেঁপে ক্রয় করতে হচ্ছে।আমাদের লেবার এবং পরিবহন খরচ থেকে শুরু করে যে অর্থ খরচ করি,আর যে দামে পেঁপে বিক্রয় করি এতে আমাদের ও অনেক লোকসান করতে হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ