মাগুরায় পাটক্ষেত থেকে অটোরিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ১:১৩ অপরাহ্ন
পাটক্ষেত থেকে অটোরিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার

মহসিন মোল্যা ,মাগুরা ।।

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মাগুরায় আর এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

৩ জুলাই বুধবার সকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কুকিলা গ্রামের পাট ক্ষেত থেকে আল আমিন (১৮) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত আল আমিন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম জানান,সকালে এলাকাবাসি পাটক্ষেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাট ক্ষেত থেকে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিনতাইকারী চক্র আল আমিনের অটোরিক্সা ছিনতাই করে তাকে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে গেছে।

পুলিশ বিষয়টি তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ