মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
২৯ মার্চ শুক্রবার বিকাল ৫ টার দিকে মাগুরা আমুড়িয়ায় নৌকার পক্ষে নির্বাচন করায় জসিম মোল্যা (৩০) এবং মোস্তফা মোল্যা (৬০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এবং দোকানে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে।পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসি জানান,বেশ কিছুদিন আগে আমুড়িয়া দু-দল গ্রামবাসির সংঘর্ষে ১ জন নিহত হয়।গ্রামের প্রতিটি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছিল।বেশ কিছুদিন আওয়ামীলীগের এই সকল লোকজন গ্রাম ছেড়ে পালিয়েছিল।কিছুদিন হল তাহারা জামিনে গ্রামে আসার পর থেকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে।
আহত মোফাজ্জেল মোল্যার বলেন,আজ বিকালে আমুড়িয়া বাজারে নিজস্ব কাপড়ের দোকানে আমার ভাই এবং ভাতিজা বসে ছিল।এই এমন সময় আমুড়িয়া ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল,জাহাঙ্গীর এবং রবিউলের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত আক্রমন করে।আমাদের একটাই অপরাধ আওয়ামীলীগ করি এবং এই উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করেছি।
এ বিষয়ে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম জানান,এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে।এখন পর্যন্ত কোন মামলা হয়নি।পরিস্হিতি বিবেচনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
You must be logged in to post a comment.