মাগুরায় নবজাতকের মৃত্যুতে সিকান্দার আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ জুলাই, ২০১৯, ৪:১৭ অপরাহ্ন
মাগুরায় নবজাতকের মৃত্যুতে সিকান্দার আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা  মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের নারিকেল বাড়ীয়ার অন্তঃসত্ত্বা  মুক্তা পারভীনের পেটে আঘাতের ফলে তার সাত মাসের নবজাতকের মৃত্যু হয়েছে।আর এই ঘটনায় জড়িত সাবেক বিএনপি কর্মী এবং নব্য আঃলীগের নেতা সৈয়দ সিকান্দার আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে এলাকাবাসী ৩০ জুন রবিবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম চুন্নু,বর্তমান চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম,বিভিন্ন ওয়ার্ড আঃলীগের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগন।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সৈয়দ সিকান্দার আলীর বিচার ও ফাঁসির দাবি করেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ