মাগুরায় দু-দল গ্রামবাসির সংঘর্ঘে নিহত-১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ৪:৫০ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে দু-দল গ্রামবাসির সংঘর্ঘে আলম মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে এবং  আহত হয়েছে প্রায় ১০ জন।আজ ২৭ অক্টোরব শনিবার সকাল ৮ টায় এই সংঘর্ঘের ঘটনা ঘটে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম বলেন,আমুড়িয়া গ্রামের টিপু মিয়া এবং সোহেল রানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এই বিরোধের জের ধরে নারী ঘটিত বিষয় নিয়ে শনিবার সকাল ৮ টার দিকে সংঘর্ঘ বেঁধে যায়।এবং প্রতিপক্ষের হামলায় টিপু মিয়ার গ্রুপের আলম মোল্যা সহ প্রায় ১০ জন আহত হয়।ঘটনাস্হল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করলে  কর্তব্যরত চিকিৎসক আলম মোল্যাকে মৃত বলে ঘোষনা করেন।পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে।এখন পরিস্হিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ