মাগুরায় থানার সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মহসিন মোল্যা,মাগুরা
বুধবার, ২২ জুলাই, ২০২০, ৯:৩৯ অপরাহ্ন

গত ১৫ জুন ফেসবুক স্টাটাস দিয়ে সবাইকে জানালেন “আমাদের স্বপ্নের বাড়ির কাজ চলছে”, সবার কাছে দোয়া চাইলেন, কিন্তু এই স্বপ্নের বাড়িই যে পিন্টু খন্দকারের জীবনে কাল হবে কে জানতো?

মাগুরা পৌরসভার থানার সামনে, ৯ নং ওয়ার্ডের কাউন্সিল পাড়ার, মৃত খন্দকার আমিনুল ইসলামের সেজো ছেলে পিন্টু খন্দকার (৪৫) আজ সন্ধ্যা সাড়ে ৫ টায় তার আরেক ভাই রেন্টু খন্দকারের হাতে মর্মান্তিক ভাবে খুন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহ নির্মাণের কাজে মতের মিল না হওয়ায় রড দিয়ে আঘাত করে প্রথমে তাকে নিচে ফেলে দেয়া হয় ও পরে গলায় রড চেপে হত্যা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজমিস্ত্রীরা জানান, সিলিংয়ের পাইপ ফেলা নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে রেন্টু খন্দকার তার ভাই পিন্টু খন্দকারকে ধাক্কা মেরে ফেলে দেয় পরবর্তীতে রেন্টু খন্দকার তার ভাইকে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারায় পরবর্তীতে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ