“স্বাস্হ্য ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াও, সকলের চিকিৎসা সেবা নিশ্চিত কর।” এই স্লোগানকে সামনে রেখে প্রকৌশলী এম এ ওয়াহাবের আর্থিক সহায়তায় আজ ১০ মে সোমবার সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে অদম্য পাঠশালার শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক এড. আসাদুল ইসলাম আসাদ, স্বেচ্ছাসেবক ইয়াকুব আল ইমরান, মীর তৌফিক আরেফিন সাম্য, বাপ্পী প্রমূখ।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন শিশু বিশেষজ্ঞ ডা. আলী হাসান ফরিদ (জামিল)।
এ সময় ৫০ জন শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। শিশু-কিশোরদের “স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা” বিষয়ক একটি আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান, সি ভিটামিন, খাবার স্যালাইন, টুথপেস্ট ও ব্রাশসহ একটি করে ব্যাগ বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.