মাগুরায় জাপা’র সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ১১:০৪ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) অক্টোবর বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জনাব রতন কুমার মিত্র।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা জাতীয় পার্টির বিদায়ী সভাপতি জনাব জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জনাব হাসান সিরাজ সুজা।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি জনাব জিয়াউল হককে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ