মাগুরায় গাঁজা সহ ১ নারী আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৭:৪৭ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

১২ নভেম্বর সোমবার মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গৃহগ্রাম থেকে ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।আটক খাদিজা বেগম (৩০) গৃহগ্রামের কবির হোসেনের স্ত্রী।

মাগুরা সদর থানা এসআই জনাব রেজা  জানান,গোপন সংবাদের উপর ভিত্তি করে মাগুরা সদর থানা পুলিশ খাদিজা বেগমের বাড়িতে অভিযান চালায়।এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।দীর্ঘদিন যাবৎ তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ