মাগুরায় কাভার্ডভ্যান ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ২

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৬:০৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় আজ সোমবার ভোর ৬ টায় পিকআপ-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকাপ ভ্যান চালক ও পিকাপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন।এসময়ে আহত হয় আরও ২ জন।

নিহত ব্যাক্তিরা হলেন ফরিদপুর মধুখালি উপজেলার দয়ারাম গ্রামের নাইম হোসেন (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলার বালাসুর গ্রামের শাহাদত হোসেন (৩০)।নিহত ২ ব্যাক্তিই মাগুরা আরএফএল কোম্পানির ডিপোতে চাকরি করতেন।আহত ২ জন হলেন আরএফএল কোম্পানির গাড়িচালক তুহিন হোসেন ও পিকআপের হেলপার সুমন হোসেন।

মাগুরা হাইওয়ে পুলিশের সাফুর আহমেদ জানান,ভোর ছয়টার দিকে হাইওয়ে সড়কের ইছাখাদা এলাকা দিয়ে কাভার্ড ভ্যানটি ঝিনাইদহের যাওয়ার পথে বিপরীতগামী খালি পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।লাশ ২ টি
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ