মাগুরায় এবার কিশোরের  গলাকাটা লাশ উদ্ধার 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ২:৩৮ অপরাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর,মাগুরা ।।

মাগুরা সদর উপজেলায় আল আমিন (১৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার কুকিলা গ্রামের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম  বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাট ক্ষেত থেকে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিনতাইকারী চক্র আল আমিনের অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে গেছে।

পুলিশ বিষয়টি তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন থেকে পুলিশ আরেক যুককের গলাকাটা লাশ উদ্ধার করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ