মাগুরায় উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৯:৪৪ অপরাহ্ন
মাগুরায় উপজেলা জামায়াতের আমীরকে পুলিশ পেট্রোল বোমা হামলা মামলায় গ্রেফতার করেছে....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাগুরা সদর উপজেলা জামায়াতের আমির জনাব ফারুক হোসেনকে মাগুরা সদর থানা পুলিশ নাশকতা মামলায় আটক করেছে।

আজ বৃহস্পতিবার ৬ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারের একটি দোকান থেকে আটক করা হয়।তাঁর বিরুদ্ধে মঘিরঢাল পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহত মামলার অন্যতম আসামী।এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ৪টি নাশকতা মামলা রয়েছে।

মাগুরা সদর থানা ওসি জনাব সিরাজুল ইসলাম জানান, পেট্রোল বোমা হামলায় শ্রমিক নিহতদের মামলায় চার্জশীটভুক্ত আসামী ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সম্প্রতি নাশকতার ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন-এই সংবাদের ভিত্তিতে ইছাখাদা বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ