মাগুরায় ইয়াবা সহ ৩ জন আটক!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ১:০০ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা অভিজাত আবাসিক এলাকা মাগুরা কলেজ পাড়া থেকে মধ্যরাতে  মাদক ব্যবসার অভিযোগে মা-মেয়েসহ ৩ জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ পিচ ইয়াবা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আটকৃতরা হলেন,মোসাদ্দেক হোসেন (৩২),মনিরা বেগম (৩৫) এবং ফারিয়া তাবাসুম মুক্তি (১৮)।

মাগুরা সদর থানা এস,আই জনাব আলমগীর হোসেন জানান,মাগুরা নতুন বাজার এলাকা থেকে মোসাদ্দেক হোসেন (৩২) নামে এক যুবককে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।পরে তার দেওয়া তথ্য মতে মাগুরা কলেজ পাড়া এলাকায় মোকলেচুর রহমানের বাসায় অভিযান চালিয়ে বাসার বিভিন্ন স্হানে এবং মেয়ে ফারিয়া তাবাসুম মুক্তি (১৮) পুতুল তল্লাশি করে আরো ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানা পরিদর্শক অপারেশন জনাব সাইদুর রহমান জানান,এই ঘটনায় মা-মেয়েকে আটক করেছে পুলিশ।দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার তারা করেছেন।মা-মেয়েসহ আটক ৩ জনের নামে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ