আজ ২২শে আগস্ট শনিবার দুপুর ২ টায় আইএসসিএ মিলনাতায়নে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এইচএম আরাফাত হোসাইন আরজু, ইসলামী যুব আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান আল মাহমুদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ মনিরুজ্জামান বলেন, স্বাধীনতার পরবর্তী কুলষিত ছাত্ররাজনীতিতে অতিষ্ঠ ছাত্রসমাজের গণদাবিতে ১৯৯১ সালের ২৩ শে আগস্ট শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ দীর্ঘ ২৯ বছর ছাত্রসমাজে, দেশ ইসলাম ও মানবতার স্বার্থে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা ও গঠনমূলক ছাত্ররাজনীতির দৃষ্টি স্থাপন করেছেন।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে ছাত্র রাজনীতির গুণগতমান ও আদর্শের উপর অটল রয়েছে। ছাত্র রাজনীতির আদর্শিক পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
You must be logged in to post a comment.