মাগুরায় আবারো ৩ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৮ জন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ মে, ২০২০, ৩:৫০ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় আজ শুক্রবার নতুন করে আরো ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুরে ১ জন নারী ও সদর উপজেলায় ২ জন পুরুষ। জেলায় এ পর্যন্ত সর্বমোট ৮ জন আক্রান্ত হল।

এখন পর্যন্ত মাগুরা সদর উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন, শালিখা উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার মহম্মদপুর উপজেলায় এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৩ জন।

অদ্যাবধি হোম কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র পেয়েছেন ১৯১৪ জন। হোম আইসোলেশনে আছেন ৮ জন। অদ্যাবধি আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন ৪ জন। এ পর্যন্ত মোট সন্দেহজনক নমুনা প্রেরণ সংখ্যা ২৭৫ টি। এর মধ্যে মাগুরা সদর উপজেলা ৬৪ জন মোহাম্মদপুর উপজেলা ৩২ জন, শালিখা উপজেলা ৯৮ জন ও শ্রীপুর উপজেলা ৮১ জন। এ

পর্যন্ত প্রাপ্ত নমুনাসমূহের রিপোর্ট সংখ্যা ২১৫ টি। গত ২৪ ঘন্টায় ৩ পজিটিভসহ এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে মোট করোনা পজিটিভ ৮ জন। মোট প্রাপ্ত রিপোর্টে করোনা নেগেটিভ ২০৭ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ