মাগুরায় আন্তঃ স্কুল জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ৯:০২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরা রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ে আজ ২২ জানুয়ারি মঙ্গলবার আন্তঃ স্কুল জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মাগুরা জেলার ৮ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

স্কুল গুলো হল,রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়,আড়াইশাত মাধ্যমিক বিদ্যালয়,মালন্দ পঞ্চবতী মাধ্যমিক বিদ্যালয়,কচুন্দি মাধ্যমিক বিদ্যালয়,গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়,মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়,বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কচুন্দি মাদ্রাসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অতুল চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক ও রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি জনাব আলী আহম্মদ আহাদ।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন আড়াইশাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রনদা প্রসাদ বিশ্বাস,মালন্দ পঞ্চবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লিটন কুমার,কচুন্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহিনী মোহন,গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অরুন কুমার ব্যানার্জি,মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিরাট কুমার মন্ডল,বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রভাস কুমার বিশ্বাস এবং কচুন্দি মাদ্রাসার ক্রীড়া শিক্ষক জনাব সঞ্জয় কুমার বিশ্বাস।

প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়,দ্বিতীয় স্হান অধিকার করেন আড়াইশাত মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্হান অধিকার করেন কচুন্দি মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ