মাগুরায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  ১৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় মাগুরা ভায়না মোড় ফুড গোডাউনের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন সভাপতি জনাব লালু শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীস সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফললুর রহমান,মাগুরা জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জনাব সালাউদ্দিন সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।এবং সকল ভেদাভেদ ভূলে আমাদের নৌকার বিজয়ের লক্ষে কাজ করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ