মাগুরায় আওয়ামীলীগ ও বিএনপি নির্বাচনী অফিসে বোমা হামলা-ব্যাপক ভাঙচুর

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৯ অপরাহ্ন
এ আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার এবং বিএনপি প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা-২ আসনের শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী অফিসে ১৮ ডিসেম্বর’১৮ মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ৭টায় একদল সন্ত্রাসী মাগুরা শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বোমা হামলা করে দ্রুত পালিয়ে যায়। এতে ৩ জন আওয়ামীলীগ কর্মি আহত হয়েছে।

শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টায় একটি মাইক্রোবাস হতে মুখ বা‍ধা অবস্থায় কয়েকজন শালিখা উপজেলার সীমাখালি বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বোমা হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ২টি বোমা বিস্ফোরণের চিহ্ন শনাক্ত করে এবং ২টি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে সন্ধ্যা ৬টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী অফিসে হামলা ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী অফিসে হামলা এবং ব্যাপক ভাঙচুরের সংবাদ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার এবং বিএনপি প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ