মাগুরায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৯:৪১ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা সদর উপজেলার ২ নং আঠারখাদা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে আজ ১৬ ডিসেম্বর রবিবার আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঠারখাদা ইউনিয়ন চেয়ারম্যান জনাব সঞ্জিবন বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আলহাজ্ব তানজেল হোসেন খাঁন,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সহ আরো অনেকেই।

অনুষ্ঠান পরিচালনা করেন আঠারখাদা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব সুমন খাঁন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান শিখর বলেন,বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর আপনাদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ