মাগুরার সাথে দূরপাল্লার সকল বাস যোগাযোগ বন্ধ ঘোষনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে আগামী ২৫ মার্চ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে।যে কারনে মাগুরা মধ্যবর্তী জেলা হবার কারনে ঢাকাগামী যানবাহন পাওয়া যাবে না।

খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব নুরুল ইসলাম বেবী জানান, করোনাভাইরাসের কারনে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ