মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাস্ক নাই, সেবা নাই – এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাব্দুর রহিম সরদার উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে অাজ ১ জুলাই বুধবার দুপুরে শ্রীপুর শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিরতণ করেন। এ কার্যক্রম চলবে বলেও তিনি জানান।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিম সরদার বলেন, ইতিমধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের ঘোষনা “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়নে অামরা কাজ করছি। এমন কি সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে অামরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মহামারি করোনার হাত থেকে সর্বস্তরের মানুষদের রক্ষার্থে বিভিন্ন সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে অাসার অাহ্বান জানাচ্ছি।
You must be logged in to post a comment.